ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার দোহারে প্রথম আলোর অনুসন্ধানি  সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে দোহার প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।  ১৯ শে মে বুধবার বিকালে উপজেলার রতন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  মানববন্ধনে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।  এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কামরুল হাসান,  আহ্বায়ক তারেক রাজীব,  যুগ্ন আহবায়ক  আবু নাঈম,৭১ টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহমেদ, বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানী,  দৈনিক যায়যায় দিন এর প্রতিনিধি সোহেল রানা,  দৈনিক আগামীর সময়ের উপ-সম্পাদক আবুল হাসেম ফকির,  চ্যানেল এস ও দৈনিক গণকন্ঠের প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, দৈনিক খবরের আলো'র প্রতিনিধি মোঃ আসাদ মাহমুদ, সাপ্তাহিক নববাংলা'র প্রতিনিধি সুজন হোসেন প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑